নাটোরের লালপুরে নর্থ বেঙ্গল সুগার মিলে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মিল সূত্রে জানা যায়, বুধবার ১২ জানুয়ারি দুপুরে নর্থ বেঙ্গল সুগার মিলের ট্রেনিং কমপ্লেক্স মিলনায়তনে বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের সচিব চৌধুরীর রুহুল আমিন কায়সার এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নাটোর-১ (লালপুর-বাগাতীপাড়া) আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল। সভায় স্বাগত বক্তব্য রাখেন মিলের ব্যবস্থাপনা পরিচালক কৃষিবিদ হুমায়ুন কবীর। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. মো: আমজাদ হোসেন, পাবনা সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক সাইফ উদ্দিন, নাটোর সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ আবু বক্কর, রাজশাহী সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক শাহজাহান কবীর, নর্থ বেঙ্গল সুগার মিলের মহাব্যবস্থাপক (অর্থ) হিরণ্ময় বিশ্বাস, বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউটের অধ্যক্ষ মাসুদুর রহমান, লালপুর থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ ফজলুর রহমান, নর্থ বেঙ্গল সুগার মিল শ্রমিক-কর্মচারী উইউনিয়নের সভাপতি গোলাম কাউছার, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন পিন্টু, বাংলাদেশ চিনিকল আখ চাষী ফেডারেশনের সহ-সভাপতি মোসলেম উদ্দিন, উত্তরবঙ্গ চিনিকল সমিতির সাধারণ সম্পাদক সুকুমার সরকার প্রমূখ।
এসময় উপজেলা আওয়ামী লীগ, পৌর আওয়ামীলীগ, ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ, আখ চাষী, সুগার মিলের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা সহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
সভায় বক্তাগণ সুগার মিলকে লাভজনক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে আখ চাষী, মিলের কর্মকর্তা- কর্মচারী সহ সংশ্লিষ্ট সকলের সহযোগীতা কামনা করে বক্তব্য রাখেন।
উল্লেখ্য- চলতি মৌসুমে মিলের ৪৭ তম দিবসে ৭০ হাজার ৯৯০ মেট্রিক আখ মাড়াই করে ৩ হাজার ৭৯৫ মেট্রিক টন চিনি উৎপাদন করা হয়েছে। চিনি আহরণের হার ৬ দশমিক ৩৪ শতাংশ।