যশোর রোডের ঝিকরগাছার মল্লিপুরে ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেলে আগুন ধরে যায়। এ সময় মোটরসাইকেলে থাকা শার্শা উপজেলার সাড়াতলা গ্রামের তরিকুল ইসলামের ছেলে আসিফ রেজা (২১) ও তার বন্ধু মনিরুল ইসলাম (২২) আহত হন। অবস্থায় যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আসিফ রেজার অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শিরা জানিয়েছেন, সোমবার সন্ধ্যায় ওই দূই যুবক একটি ডিসকভারী মোটরসাইকেল যোগে যশোর অভিমূখে যাচ্ছিলেন। এ সময় ওভারটেক করতে গেলে পাশে থাকা অজ্ঞাতনামা ট্রাক তাদেরকে ধাক্কা দিলে মোটরসাইকেলে আগুন ধরে যায়। মোটরসাইকেলে থাকা দূই যুবক দূরে সটকে পড়ে গুরুতর আহত হন এবং মোটরসাইকেলের তেলের ট্যাংক ফেটে আগুনে মোটরসাইকেলটি পুড়ে যায়।