যশোরের অভয়নগর উপজেলার সুন্দলী ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত ইউপি সদস্যকে শপথের আগেই গুলি করে হত্যা করেছে দূর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে সোমবার রাত আনুমানিক ৮টার সময় সুন্দলী ইউনিয়নের ১০৩ নং হরিশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে। নিহত ইউপি সদস্য উত্তম কুমার সরকার(৩৮) উপজেলার সুন্দলী ইউনিয়নের হরিশপুর গ্রামের মৃত- অশান্ত সরকারের ছেলে।
এলাকাবাসী ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, সোমবার রাতে সুন্দলী বাজার থেকে হরিশপুর গ্রামে নিজ বাড়িতে ফেরার পথে হরিশপুর প্রাথমিক বিদ্যালয়ের নিকট পৌছলে পূর্ব থেকে ওঁৎ পেতে থাকা সন্ত্রাসীরা তার গতিরোধ করে বুকে গুলি করে। গুলিটি তার বুক ভেদ করে বেরিয়ে গেলে উত্তম সরকার মাটিতে লুটিয়ে পড়েন এবং ঘটনাস্থলে তার মৃত্যু হয়। গুলির শব্দে গ্রামবাসীরা ছুটে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। নিহতর মা শেফালী সরকার বুক চাপরিয়ে বলেন, তার সন্তান উত্তম’কে পরাজিত মেম্বারই মেরে ফেলছে। এ সময় তার কান্নায় এলাকায় বেদনাদায়ক পরিবেশ সৃষ্টি হয়। এ সময় এলাকার মানুষের মাঝে শোকের ছায়া নেমে আসে।
থানা পুলিশ জানায়, সংবাদ পেয়ে অভয়নগর থানা পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে। লাশটির সুরাতল রিপোর্ট শেষ করে রাতেই ময়না তদন্তের জন্য যশোর মর্গে পাঠানো হয়েছে। যশোরে অতিরিক্ত পুলিশ সুপার(আপরাধ) সাইফুল ইসলাম ঘটনাস্থল পরির্দশন করেছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোন মামলা হয় নেই। অভয়নগর থানার অফিসার্স ইনচার্জ এ কে এম শামিম হাসান জানান, আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। আমরা এ বিষয় নিয়ে কাজ করছি।
নিহতর চাচা সুশান্ত সরকার জানান, নিহত উত্তমের লাশ যশোর মর্গে থেকে আসতে বিকাল হয়ে যাবে। লাশটি বুঝিয়া পেলে বাড়িতে এনে দ্যহ করা হবে।
উল্লেখ্য, গত ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে অভয়নগর উপজেলার সুন্দলী ইউনিয়ন পরিষদের ১ নং ওয়ার্ডেরং ইউপি সদস্য নির্বাচিত হন উত্তম সরকার।