বাগেরহাট -২ আসনের সংসদ সদস্য শেখ সারহান নাসের তন্ময় বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী করোনা মহামারীকালে খাদ্য ও অর্থ সহায়তার মাধ্যমে কর্মহীন মানুষের পাশে দাঁড়িয়ে বৈশ্যিক সকল সংকট সফলতার সাথে মোকাবেলা করেছেন। তিনি দরিদ্র, শীতার্থ মানুষকে সহায়তা দানের মাধ্যমে সাধারন জনগনকে কৃতঞ্জতা পাশে আবদ্ধ করেছেন। এ সরকার ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন হয়। মানুষ শান্তিতে থাকে।একারনে বাংলাদেশ আওয়ামী লীগ ও এর সকল সহযোগি সংগঠন একযোগে কাজ করে আসুন আমরা এদেশকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যায়।আমরা -কচুয়া উপজেলাকে বাংলাদেশের একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তুলি।তিনি গতকাল বিকালে উপজেলা আওয়ামী লীগ ও সকল সহযোগি সংগঠন আয়োজিত শেখ তন্ময় মিলনায়তনে মতবিনিময় সভায় এ কথাগুলো বলেন। উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক অধ্যক্ষ মো: সাইফুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট -২ আসনের সংসদ সদস্য শেখ সারহান নাসের তন্ময় এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামলীগের সাংগঠানিক সম্পাদক নকীব নজিবুল হক নজু, জেলা যুবলীগের আহ্বায়ক ও বাগেরহাট সদর উপজেলা চেয়ারম্যান সেখ নাসির উদ্দিন, এমপি, বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিনের একান্ত সহকারি মো: ফিরোজুল ইসলাম, বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ তন্ময় এমপির একান্ত সহকারি এইচ এম শাহিন,কচুয়া উপজেলা চেয়ারম্যান নাজমা সরোয়ার,বাগেরহাট পৌর আওয়ামী লীগের সভাপতি মো: বশিরুল ইসলাম, সাধারন সম্পাদক ইবনে মিজান হিরু,বাগেরহাট সদর উপজেলা ভাইস চেয়ারম্যান খান রেজাউল ইসলাম,কচুয়া উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তাসলিমা বেগম,মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার শিকদার মো: হাবিবুর রহমান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন শিকদার কামরুল হাসান কচি,যুবলীগের আহ্বায়ক শেখ মনিরুজ্জামান ঝুমুর,যুগ্ম আহ্বায়ক দিদার সুজন, কচুয়া সদর ইউনিয়ন চেয়ারম্যান শিকদার হাদিউজ্জামান হাদিজ, মঘিয়া ইউনিয়ন চেয়রম্যান এ্যাড: পঙ্কজ কান্তি অধিকারি,বাধাল ইউনিয়ন চেয়ারম্যান নকীব ফয়সাল অহিদ, রাড়িপাড়া ইউপি চেয়ারম্যান নাজমা আক্তার, গজালিয়া ইউপি চেয়ারম্যান সেখ নাসির উদ্দিন, ধোপাখালী ইউপি চেয়ারম্যান সেখ মকবুল হোসেন, ্দপ্তর সম্পাদক পুলিন বিহারী সাহা, শিক্ষা ও মানব কল্যাণ সম্পাদক আজাদ হেসেন বালী, শ্রমিকলীগের সাধারন সসম্পাদক সেখ ছাদিকুল ইসলাম ছাদি,সেচ্ছাসেবক লীগের সভাপতি সেখ সুমন, সাধারন সম্পাদক কাজী শহিদুল ইসলাম,তাঁতীলীগের আহ্বায়ক সেখ সিরাজুল ইসলাম,মৎস্য লীগের সভাপতি রিপন শিকদারসহ ছাত্রলীগের নেতা ও উপজেলা আওয়ামী লীগ ও সকল সহযোগি সংগঠনের থানা ইউনিয়ন ও ওয়ার্ডের নেতাকর্মীবৃন্দ।
পরে উপজেলা প্রশাসন এর উদ্যোগে আয়োজিত কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জীনাত মহল সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় কচুয়া থানা অফিসার ইনচার্জ মো: মনিরুল ইসলাম সহ উপজেলার বিভিন্ন কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।