জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে মণিরামপুরে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা আ.লীগের সভাপতি ও পৌর মেয়র কাজী মাহমুদুল হাসান। উপজেলা আ.লীগের সাধারন সম্পাদক প্রভাষক ফারুক হোসেনের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান নাজমা খানম, আ.লীগ নেতা এ্যাড.বশির আহম্মেদ খান, ভাইস চেয়ারম্যান উত্তম চক্রবর্তী বাচ্চু, পৌর আ.লীগের সাধারন সম্পাদক কামরুজ্জামান, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মিকাইল হোসেন, জেলা পরিষদের সদস্য শহিদুল ইসলাম মিলন, গৌতম চক্রবর্তী প্রমূখ।