নাসিরনগর উপজেলা মৎস্য বিভাগের উদ্যোগে “টেকনিক্যাল এ্যাসিসটেন্স টু রিডিউস ফুড লস ইন দ্যা ক্যাপচার ফিসারিজ সাপ্লাই চেইন শীর্ষক প্রজেক্ট”এর আওতায় স্বাস্থ্য সম্মত উপায়ে শুঁটকি মাছ তৈরির লক্ষ্যে” শুঁটকি প্রক্রিয়াকরণে উপকরণ বিতরণ করা হয়েছে।
সোমবার সকালে উপজেলা মৎস্য ভবন কাম ট্রেনিং সেন্টারের সামনে ২৫ জন শুঁটকি প্রক্রিয়াকরণে জড়িত মৎস্যজীবী ও উদ্যোক্তাদের মাঝে প্রধান অতিথি ব্রাহ্মণবাড়িয়া জেলা মৎস্য কর্মকর্তা তাজমহল বেগম প্রতিজনকে ১টি করে আইসবক্স,ক্রেইট ও প্লাস্টিক ড্রাম বিতরণ করেন। উপজেলা নিবার্হী কর্মকর্তা হালিমা খাতুনের সভাপতিত্বে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শুভ্র সরকারের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন ঢাকা রমনা মৎস্য ভবনের সহকারী পরিচালক(পরিকল্পনা শাখা)মাগফুর রহমান,সহকারী পরিচালক(ইউনিয়ন পর্যায়ে মৎস্যচাষ ও প্রযুক্তিসেবা প্রকল্প) খালেকুজ্জামান সরকার।
এসময় মৎস্য অফিসের অন্যান্য কর্মকর্তা-কর্মচারিবৃন্দ ও উপকারভোগীগণ উপস্থিত ছিলেন।