যশোরের ঝিকরগাছা পৌরসভা নির্বাচনকে ঘিরে পুলিশের দায়েরকৃত মামলায় ১১ কাউন্সিলর পদপ্রার্থী সহ ২৯ জন আগাম জামিন নিয়েছেন। বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনের পৃথক দুটো বেঞ্চ এ জামিন আদেশ দিয়েছেন। গতকাল ৯ জানুয়ারি মহামান্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশন বেঞ্চের বিচারপতি মোস্তফা জামান ইসলাম এবং এ এস এম আবদুল মোবিন গঠিত বেঞ্চ ১৯ জনের আগাম জামিন দিয়েছেন। একইভাবে গত ৪ জানুয়ারি মহামান্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশন বেঞ্চের বিচারপতি মোস্তফা জামান ইসলাম এবং এ এস এম আবদুল মোবিন গঠিত বেঞ্চ ১০ জনের আগাম জামিন দিয়েছেন। এর মধ্য দিয়ে পৌরসভা নির্বাচনে ১১ জন কাউন্সিলর পদপ্রার্থী সহ ২৯ জন আগাম জামিন লাভ করেছেন। জামিনপ্রাপ্তরা হলেন - কাউন্সিলর পদপ্রার্থী যথাক্রমে গোলাম কাদের বাবলু, নুরুজ্জামান বাবলা,শহিদুল ইসলাম বুদো, নুরুজ্জামান বাবু,মিজানুর রহমান কালু, আবদুর রশিদ, পিয়াল হাসান, মিজানুর রহমান বিশ্বাস নিজাম, আরমান হোসেন কাকন, মশিয়ার রহমান ও মতিয়ার রহমান। এ ছাড়া উপজেলা বিএনপির আহ্বায়ক মোর্তজা এলাহি টিপু, যুগ্ম আহ্বায়ক খোরশেদ আলম, পৌর যুবদলের আহ্বায়ক আরাফাত হোসেন কোমল, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নুরুল হুদা, নুরুন্নবী খান শিপন, ছোট বাবু, বাবলু, বেবুল, হুমায়ুন কবির, মারুফ হোসেন, সাকিল, আজিম,শাহাজান, শামীম হোসেন, ইউনুচ, কল্লোল, তৌহিদুজ্জজামান বাবু এবং ডব্লিউসহ ২৯ জন আগাম জামিন লাভ করেছেন।
গত ১ জানুয়ারি ঝিকরগাছা থানার দারোগা সিরাজুল ইসলাম বাদী হয়ে পৌরসভা নির্বাচনে অংশগ্রহনকারী কাউন্সিলর পদপ্রার্থী ১১ জন সহ ৩৪ জনের বিরুদ্ধে ঝিকরগাছা থানায় মামলা দায়ের করেছিলেন।