ক্রীড়া পরিদপ্তর, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় চাঁদপুর জেলা ক্রীড়া অফিসের আয়োজনে ফরিদগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থার সহযোগীতায়, ফরিদগঞ্জ ফুটবল একাডেমীর খেলোয়াড়দের একদিনে ফুটবল ম্যাচ সম্পন্ন হয়েছে। ৯ জানুয়ারী রোববার ফরিদগঞ্জ এ আর সরকারী পাইলট উচ্চবিদ্যালয়ের মাঠে এ ম্যাচ অনুষ্ঠিত হয়।
খেলায় ফরিদগঞ্জ ফুটবল একাডেমীর লাল দল ও সবুজ দলের ১-১ গোলে ড্র করে। পরে, দু’দলের মাঝে পুরস্কার বিতরণ করেন, উপজেলা নির্বাহী অফিসার শিউলী হরি, জেলা ক্রীড়া অফিসার তারিকুল ইসলাম, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক নুরুন্নবী নোমান ও একাডেমীর কর্মকর্তা আহম্মদ উল্লাহ আকাশ ও জিয়াউর রহমান প্রমূখ।