যশোর সিটি প্লাজার চেয়ারম্যান এস এম ইয়াকুব আলীর পক্ষ থেকে দুই শতাধিক অসহায় শীতার্তদের মাঝে কম্বল ও মাস্ক বিতরণ করা হয়েছে। শনিবার মণিরামপুরের জালালপুর ঈদগাহ মাঠে নিজস্ব অর্থায়নে তিনি এ কম্বল বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য ও চালুয়াহাটি ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম মিলন, বাংলাদেশ স্বেচ্ছাসেবী সংস্থা বন্ধনের প্রতিষ্ঠাতা সভাপতি মুর্শিদ হাসান ইমন, আওয়ামী লীগ নেতা আবুল হোসেন, ইউনুচ হোসেন, পল্লী চিকিৎসক আলাল হোসেন, হাবিবুর রহমান, স্থানীয় ইউপি সদস্য লিটন হোসেন, যুবলীগ নেতা জলিল হোসেন, আলমগীর হোসেন, ইউসুফ আলী প্রমুখ।