বেগম খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা ও রোগমুক্তি কামনায় বাগেরহাটের মোরেলগঞ্জে উপজেলা বিএনপির উদ্যোগে বিশেষ মোনাজাত ও অসহায়দের মাঝে কম্বল বিতারন করা হয়েছে। শনিবার সকাল ৮টায় মোরেলগঞ্জ উপজেলার আমতলা বাজারে জেলা বিএনপি নেতা কাজী খায়রুজ্জামান শিপনের নেতৃত্বে অনুষ্ঠিত দোয়া ও কম্বল বিতারন অনুষ্ঠানে বিএনপি নেতা শহিদুল হক বাবুল, ফারুক হোসেন সামাদ, শিকদার ফরিদুল ইসলাম,গিয়াসউদ্দিন তালুকদারসহ বিএনপি ও তার অঙ্গসহযোগী সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় বেগম খালেদার কারা মুক্তি ও রোগ মুক্তির দোয়া করা হয়। পরে কয়েকশত শীতার্থদের মাঝে কম্বল বিতারন করা হয়। এ সময় বক্তারা বলেন আন্দোলনের মাধ্যমে খালেদা জিয়াকে মুক্ত করতে জেলায় জেলায় আন্দোল গড়ে তোলা হচ্ছে।