শ্রী শ্রী ঠাকুর অনুকুলচন্দ্র সৎসঙ্গ যশোরের মণিরামপুর শাখার উদ্যোগে দিনব্যাপী সনাতন ধর্মসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১০টা থেকে দিনব্যাপী উপজেলার খেদাপাড়া ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের মোহন্ততলায় গ্রামবাসীর উদ্যেগে এ ধর্মসভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ‘অনুকুল চন্দ্রের দিব্যজীবন ও বাণীর আলোকে সদগুরুর প্রয়োজনীয়তা’ নিয়ে আলোচনা করেন শ্রী শ্রী ঠাকুর অনুকুলচন্দ্র সৎসঙ্গ হিমাইতপুর পাবনা বাংলাদেশের সভাপতি ড. রবীন্দ্রনাথ সরকার। বিশেষ অতিথি হিসেবে আলোচনা করেন ক্যাডেট কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. সন্দীপক মল্লিক ও এসপিআর সুকুমার দে। সনাতন ধর্মসভায় প্রধান শিক্ষক প্রভাষ চন্দ্র দাসের সভাপতিত্বে মুখ্য আলোচক ছিলেন এসপিআর শ্রী দীনেশ ভট্টাচার্য্য, সংগীতে ছিলেন দেবাশীষ দত্ত, ভবেন্দ্রনাথ বিশ্বাস, শচিন্দ্রনাথ গাইন প্রমূখ।