যশোরের কেশবপুরের ১১ টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত ২ চেয়ারম্যান প্রার্থীসহ ১৯ জন নির্বাচনে প্রাপ্ত ভোটে জামানত হারালেন। এর মধ্যে ইসলামি আন্দোলন বাংলাদেশ ৮ জন এবং স্বতন্ত্র প্রার্থী প্রার্থী ৯ জন রয়েছেন।
জামানত বাজেয়াপ্ত চেয়ারম্যান প্রার্থীরা হলেন উপজেলার ১ নম্বর ত্রিমোহিনী ইউনিয়নে শেখ অহিদুজ্জামান ( নৌকা প্রতীকে ১১৭৪ ভোট) ,শেখ কবীর আলমগীর ( চশমা প্রতীকে ২৭৩ ভোট)। ২ নম্বর সাগরদাঁড়ি ইউনিয়নে আকরাম খান(মটর সাইকেল ১৩১১ ভোট), অলিয়ার রহমান(নৌকা প্রতীকে ৫০৯ ভোট), ইসমাইল হোসেন (হাতপাখা প্রতীকে ২৮৪ ভোট) এবং আমানাত আলী ( ঘোড়া প্রতীকে ১৭১ ভোট),৩ মজিদপুর ইউনিয়নে আবদুল মফিজ খান( হাতপাখা প্রতীকে ৮৯৭ ভোট) ৪ নম্বর বিদ্যানন্দকাঠি ইউনিয়নে হযরত আলী (পাখা প্রতীকে ৪৬৩ ভোট)।৫ নম্বর মঙ্গলকোট ইউনিয়নে এস এম কামরুজ্জামান (মটরসাইকেল প্রতীকে ১১০৩ ভোট) এবং মিজানুর রহমান মোড়ল (হাতপাখা প্রতীকে ৭২২ ভোট)। ৬ নম্বর কেশবপুর সদর ইউনিয়নে ফলাফল স্থাগিত স্থাগিত। ৭ নম্বর পাঁজিয়া ইউনিয়নে আবদুল হামিদ(হাতপাখা প্রতীকে১৯৫ ভোট) এবং মিহির কুমার বসু (চশমা প্রতীকে ৭৫ ভোট)।৮ নম্বর সুফলকাঠী ইউনিয়নে আঃ আহাদ( হাতপাখা প্রতীকে ১৫৬ ভোট) এবং মহি উদ্দীন (আনারস প্রতীকে ২ ভোট)। ৯ নম্বর গৌরিঘোনা ইউনিয়নে এস এম আলিমুজ্জামান রানা ( আনারস প্রতীকে ১৭৩ ভোট)। ১০ নম্বর সাতবাড়িয়া ইউনিয়নে উত্তম কুমার ঘোষ(আনারস প্রতীকে ১৪১০ ভোট), রেজাউল ইসলাম(মটরসাইকেল প্রতীকে ১৩২৬ ভোট) এবং সাইফুল ইসলাম( হাতপাখা প্রতীকে ৩৪৮ ভোট),১১ নম্বর হাসানপুর ইউনিয়নে আবদুল গফফার মোড়ল (হাতপাখা প্রতীকে ১২১ ভোট)। উপজেলা নির্বাচন অফিস সুত্র এ তথ্য নিশ্চিত করেছেন।