যশোরের ঝিকরগাছায় বৃহস্পতিবার ভোররাতে নৈশ পরিবহন দূর্ঘটনার শিকার হয়েছে। কোন হতাহতের ঘটনা ঘটেনি।
যশোর রোডের ঝিকরগাছার লাউজানী রেল ক্রসিং এ যাত্রী পরিবহনের নৈশ কোচ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়। গ্রীন লাইনের ( ঢাকা মেট্রো ব - ১১-৩২০৬) পরিবহনটি এ সময় বেনাপোলের উদ্দেশ্যে যাচ্ছিল। পরিবহনটির চালক বাচ্চু বেপারী জানান, তবে পরিবহনে কোন যাত্রী না থাকায় কোন হতাহতের ঘটনা ঘটেনি। দূর্ঘটনাটা কিভাবে ঘটলো সেটিও বলতে পারেননি।