বাগেরহাটের শরণখোলায় উন্নয়ন সংস্থা দুস্থঃ স্বাস্থ্য কেন্দ্র (ডিএসকের) আয়োজনে উপজেলার সকল পর্যায়ের স্টেকহোল্ডারদের নিয়ে কোয়াটারলী মিটিং অনুষ্ঠিত হয়। সংস্থার সিনিয়র প্রকল্প ব্যবস্থাপক সনজিত সরকারের পরিচালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো: হাসানুজ্জামান পারভেজ, শরণখোলা থানা অফিসার ইনচার্জ মোঃ সাঈদুর রহমান, উপজেলা শিক্ষা অফিসার মোঃ নূরুজ্জামান খান, মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ আবদুল হাই, শিক্ষক নেতা মিজানুর রহমান, ডিএসকের স্পন্সরসিপ কর্মকর্তা রাশিদা পারভিন, সুন্দরবন আত্ম-সহায়ক মহিলা উন্নয়ন সংগঠনের সাধারণ সম্পাদক হোসনেয়ারা খানমসহ সাংবাদিক, শিক্ষক, ধর্মীয় ও এনজিও প্রতিনিধিবৃন্দ। এ ছাড়া শরণরেখালা দরিদ্র মহিলা উন্নয়ন সংগঠন ও অগ্রগামী মহিলা উন্নয়ন সংগঠনের প্রতিনিধিবৃন্দ।
সভায় নারীদের স্বাবলম্বী ও সামাজিক ভাবে প্রতিষ্ঠিত করার লক্ষে ফেডারেশন এর আওতায় কৃষি ব্যবসা ও সেবা কেন্দ্র সৃস্টির উদ্যোগ গ্রহণ করার জন্য উপস্থিত সবাই মতামত প্রদান করেন। উপজেলা সদরের রায়েন্দা পাচ রাস্তায় যাত্রী ছাউনীটি যাতে ফেডারেশন ব্যবহার করতে পারে উপস্থিত সকলেই মতামত দেন এবং উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাসানুজ্জান পারভেজ কর্তৃপক্ষের সাথে যোগযোগ রক্ষা করে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
ডিএসকের সার্বিক সহযোগীতায় প্রতিষ্ঠিত ফেডারেশনগুলোর আওতায় সংগঠনের সদ্যসরা সহজেই স্বল্প মূল্যে বাড়ী বসে স্যানিটারী প্যাড পেতে পারে সেজন্য ফেডারেশন উদ্যেগ গ্রহণের লক্ষে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আবদুল হাই সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
জার্মান সংস্থা কেএনএইচ এর অর্থায়নে ডিএসকে কতৃক বাস্তবায়িত প্রকল্পটি চলতি মাসে শেষ হওয়ার কথা রয়েছে। কিন্তু ফেডারেশনের কার্যক্রম যাতে ব্যাহত না হয় সেজন্য প্রশাসনিক সহযোগীতাসহ ডিএসকে যাতে তাদেরকে টেকনিক্যাল ও মনিটরিং সাপোর্ট অব্যাহত রাখতে ডিএসকের উদ্ধর্তন কতৃপক্ষের প্রতি আহবান জানান।