মণিরামপুরে দুইদিন ব্যাপী ৪৩তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ’র উদ্বোধন করেছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র কাজী মাহমুদুল হাসান। এ উপলক্ষ্যে বুধবার উপজেলা প্রশাসন ও মাধ্যমকি শিক্ষা অফিস আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বিকাশ চন্দ্র সরকার।
মাধ্যমিক অ্যাকাডেমিক সুপারভাইজার মাসুদ হোসেনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান উত্তম চক্রবর্তী বাচ্চু, মহিলা ভাইস চেয়ারম্যান কাজী জলি আক্তার। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সমাজসেবা কর্মকর্তা রোকনুজ্জামান, প্রধান শিক্ষক আবদুল মজিদসহ বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার প্রধানগণ এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠিত বিজ্ঞান মেলায় উপজেলার ৪টি কলেজ, ৩টি মাদ্রসা ও ১৬টি স্কুলের পক্ষ থেকে স্টল দেওয়া হয়। স্টলে প্রতিষ্ঠানের ক্ষুদে শিক্ষার্থীদের বিজ্ঞান বিষয়ক নানা ধরনের আবিষ্কার প্রদর্শন করা হয়েছে। বৃহস্পতিবার সমাপনী দিনে মেলায় অংশ গ্রহনকারিদের মধ্যে পুরস্কার বিতরণ করা হবে বলে মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানাগেছে।