যশোরের ঝিকরগাছা পৌরসভা নির্বাচনকে ঘিরে পুলিশের দায়েরকৃত মামলায় ১০ জন আগাম জামিন নিয়েছেন। বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনের একটি বেঞ্চ এ জামিন আদেশ দিয়েছেন।
গত ৪ জানুয়ারি মহামান্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনের বিচারপতি মোস্তফা জামান ইসলাম এবং এ এস এম আবদুল মোবিন গঠিত বেঞ্চ ১০ জনের আগাম জামিন দিয়েছেন। জামিনপ্রাপ্তরা হলেন - কাউন্সিলর পদপ্রার্থী যথাক্রমে আরমান হোসেন কাকন, মশিয়ার রহমান ও মতিয়ার রহমান। এ ছাড়া আজিম,শাহাজান, শামীম হোসেন, ইউনুচ, কল্লোল, তৌহিদুজ্জজামান বাবু এবং ডব্লিউ আগাম জামিন লাভ করেছেন।
গত ১ জানুয়ারি ঝিকরগাছা থানার দারোগা সিরাজুল ইসলাম বাদী হয়ে পৌরসভা নির্বাচনে অংশগ্রহনকারী কাউন্সিলর পদপ্রার্থী ১১ জন সহ ৩৪ জনের বিরুদ্ধে ঝিকরগাছা থানায় মামলা দায়ের করেছিলেন।