ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার আটটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে সকাল আটটা থেকে শান্তিপুর্নভাবে ভোট গ্রহন শুরু হয়েছে।এর আগে উপজেলার প্রতিটি কেন্দ্রে ভোটাররা তাদেও ভোটাধিকার প্রয়োগ করতে প্রচন্ড শীত উপেক্ষা করে ভোটকেন্দে এসে ভোটের লাইনে দাঁড়িয়ে অপক্ষেঅ করতে দেখা গেছে।সকাল বেলা ভোটার উপস্থিতি কম হলেও প্রার্থীরা বলছেন বেলঅ বাড়ার সাথে সাথে ভোটার উপস্থিতি বাড়বে। ভেটারার ভোট দিয়ে বলেন,তারা ভোট দিতে পেরে খুশি। এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া অতিরিক্ত পুলিশ সুপা মোল্লা মোহাম্মদ শাহিন বলেন, ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার আটটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে শান্তিপুর্নভাবে ভোটের জন্য ব্যাপক আইনশৃংখরা বাহিনী মোতায়েন করা হয়েছে এবং প্রতিটি ইউনিয়নে একজন করে নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোতায়েন করা হয়েছে।আশা করছি খোন সমস্যা হবে না। কেউ জামেলঅ করতেদ চাইলে তাকে সাথে সাথে আইনের আওতদায় আনা হবে।