বগুড়ার শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সারাদেশে ৪৯২ টি স্বাস্থ্য কমপ্লেক্সের মধ্যে সর্বোচ্চ ৭৬.৮৮ রেটিং পয়েন্ট নিয়ে স্বাস্থ্যসেবা র্যাংকিংয়ে দ্বিতীয় স্থান অর্জন করায় ৪ জানুয়ারী মঙ্গলবার বেলা ১২ টায় স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে অনারম্বন পরিবেশে স্বাস্থ্যকর্মীদের উৎসাহ যোগাতে কেক কাটা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজিদ হাসান সিদ্দিকী, ডেন্টাল সার্জন ও করোনা ফোকাল পার্সন ডা. আবু হাসান, স্বাস্থ্য পরিদর্শক শশাংক রায়, সহকারী স্বাস্থ্য পরিদর্শক আবদুস সবুর, সাইদুর রহমান, ইপিআই টেকনিশিয়ান নজরুল ইসলাম, কমিউনিটি হেলথকেয়ার প্রোভাইডার ও স্বাস্থ্য সহকারীরা।