দিনাজপুরের হিলিতে লালন চর্চা একাডেমীর ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে লালন সঙ্গীত অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সোমবার রাতে হিলি লালন চর্চা একাডেমীর সভাপতি এর সভাপতিত্বে আলোচনা সভার প্রধান অতিথি ছিলেন
উপজেলা চেয়ারম্যান হারুন উর রশিদ, বিশেষ অতিথি ছিলেন মেয়র জামিন হোসেন চলন্ত, মহিলা ভাইস চেয়ারম্যান পারুল নাহার, সাবেক মেয়র সাখাওয়াত হোসেন শিল্পী।
এই অনুষ্ঠানে স্থানীয় লালন সহ দু”দুরান্ত থেকে অনেক লালনরা এতে অংশগ্রহণ করেন। পরে স্থানীয়দের উদ্যোগে লালন মনোগ্রাহ সঙ্গীতের আয়োজন মধ্যদিয়ে স্থানীয় লালন শিল্পীরা তাদের সঙ্গীত পরিবেশন করেন। এবং লালন সঙ্গীত অনুষ্ঠান দেখতে স্থানীয়রা সহ দু”দুরান্ত থেকে অনেক ভক্তরা ছুটে আসেন।