বগুড়ার কাহালুতে নির্বাচনী সহিংসতায় আহত তাঁতীলীগ নেতা ফারুক (৪৫) চিকিৎসাধীন অবস্থায় গত রোববার ঢাকা পঙ্গু হাসপাতালে মারা গেছেন।
সোমবার বেলা ১১ টায় কাহালু কেন্দ্রীয় ঈদগাহ মাঠে নামাজে জানাযা নামাজ শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। তার জানাজায় শরিক হন উপজেলা চেয়ারম্যান আল হাসিবুল হাসান সুরুজ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ¦ মোঃ হেলাল উদ্দিন কবিরাজসহ স্থানীয় নেতৃবৃন্দ।
পুলিশসহ একাধিক সুত্রে জানা গেছে গত ১৫ ডিসেম্বর রাতে জয়তুল গ্রামে বিদ্রোহী প্রার্থী পিএম বেল্লাল হোসেনের বেশ কয়েকটি মটরসাইকেল ভাংচুরের ঘটনা ঘটে। এই ঘটনার জের ধরে ওই রাতেই কাহালু মাদ্রাসার কাছে রেল লাইনের উপর আওয়ামী লীগ প্রার্থী এনামুল হক মিঠু ও বিদ্রোহী প্রার্থী পিএম বেল্লালের সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাঁধে। এ সময় ফারুক ছুরিকাহত হলে তাকে প্রথমে বগুড়া মেডিকেলে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে গত ২৯ ডিসেম্বর তাকে ঢাকা পঙ্গ হাসপাতালে ভর্তি করা হলে গত রোববার তিনি মারা যান।
কাহালু থানার অফিসার ইনচার্জ মোঃ আমবার হোসেন জানান, এ ঘটনায় এখনো কেউ মামলা করতে আসেনি।