দিনাজপুরের ফুলবাড়ীতে আপন স্বেচ্ছায় রক্তদাতা সংগঠনের উদ্যোগে সোমবার সকালে শতাধিক শীতার্ত দুস্থ নারী ও পুরুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
স্থানীয় সুজাপুর সরকারি মডেল উচ্চবিদ্যালয় চত্বরে আয়োজিত শীতবস্ত্র বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মাহামুদুল হাসান বাবু, সদস্য তুষার রায়, নাজিউর রহমান, জাকির হোসেন, আলামিন সরকার, জাহির হাসান আদিব প্রমুখ।
আপন স্বেচ্ছায় রক্তদাতা সংগঠনের মাহামুদুল হাসান বাবু বলেন, “নিয়ম যেখানে থেমে গেছে, সেখান থেকে আমাদের শুরু করার প্রচেষ্টা” শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে আপন স্বেচ্ছায় রক্তদাতা সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে। সংগঠনের প্রতিটি কর্মীর একটি লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে আর্ত্মমানবতার সেবায় নিজেকে নিয়োজিত রাখা। এরই ধারাবাহিকতায় দুস্থ শীতার্ত নারী ও পুরুষের মাঝ শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। আগামীতেও এর ধারাবাহিকতা অব্যাহত থাকবে।