বগুড়ার শেরপুরে উত্তরণ পরিবারের নতুন সংযোজন ও সহযোগী প্রতিষ্ঠান হিসেবে উত্তরণ আর্ট একাডেমির শুভ উদ্বোধন হয়েছে।
গত ২ জানুয়ারী রোববার সন্ধ্যায় বগুড়ার শেরপুর পৌরশহরের স্যানালপাড়ায় উত্তরণ সংস্কৃত কলেজ চত্বরে লাল ফিতা কেটে ও ফুলেল শুভেচ্ছায় উত্তরণ আর্ট একাডেমির শুভ উদ্বোধন করা হয়।
প্রতিষ্ঠান পরিচালক সাংবাদিক সৌরভ অধিকারীর শুভ’র সঞ্চালনায় ও শেরপুর পৌরসভার প্যানেল মেয়র ২ উত্তরণ আর্ট একাডেমির পরিচালক সৌমেন্দ্রনাথ ঠাকুরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌরসভার সাবেক মেয়র বীরমুক্তিযোদ্ধা আলহাজ¦ মো. আবদুস সাত্তার। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শেরপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি দীপক কুমার সরকার, উত্তরণ আর্ট একাডেমির পরিচালক বিমান মৈত্রেয়, উত্তরণ সংগীত একাডেমির আবৃত্তি ও নাট্যকলা বিভাগের প্রধান দেবব্রত মৈত্র দেবু, উত্তরণ সংগীত একাডেমির গীটার প্রশিক্ষক দেবব্রত দ্বীপ, উত্তরণ আর্ট একাডেমির প্রশিক্ষক আনোয়ার হোসেন প্রমুখ।