মণিরামপুরে অসহায়-দরিদ্র শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছেন কাউন্সিলর আদম আলী। তিনি নিজস্ব অর্থায়নে রোববার পৌরসভার দূর্গাপুর-স্বরুপদাহ ওয়ার্ডের অসহায় ৮ শতাধিক মানুষের মাঝে ঈদগাহ মাঠে এ কম্বল বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন মণিরামপুর প্রেসক্লাবের সভাপতি ফারুক আহাম্মেদ লিটন, বিশিষ্ট সমাজসেবক মনির উদ্দীন ফকির, আবু তালেব মোল্যা, মিজানুর রহমান, শাহাদাত হোসেন খোকন, মকরব মহলদার, হাফিজুর রহমান, ফারুক হোসেন, আক্কাস হোসেন, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক জামাল হোসেন, তরিকুল ইসলাম প্রমুখ।
কাউন্সিলর আদম আলী বলেন, শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো জনপ্রতিনিধিদের নৈতিক দায়িত্ব। আমার ওয়ার্ডের মানুষের কাছে আমি ঋণী। নিজস্ব তহবিল থেকে অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাড়াতে পারছি এজন্য সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া জানাচ্ছি।