বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় ১১টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগ দলীয় প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। শনিবার রাতে ঢাকায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে তাদের নাম ঘোষণা করা হয়। উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মতিউর রহমান মতি গতকাল রোববার জানান, ফুলবাড়ী ইউনিয়নে আনোয়ারুত তারিক মোহাম্মদ, নারচীতে আলতাফ হোসেন তরফদার বান্টু, হাটশেরপুরে মতিয়ার রহমান মতি, কাজলায় শাহজাহান আলী মোল্লা, বোহাইলে গোলাম মোস্তফা টুকু, সারিয়াকান্দি সদরে সাহাম্মত করিম, চন্দনবাইশা ইউনিয়নে মাহামুদুন্নবী হিরু, ভেলাবাড়ীতে গোলাম রব্বানী টুকু, কর্ণিবাড়ীতে আনছার আলী মাস্টার, কুতুবপুরে আতাউর রহমান মিঠু ও কামালপুর ইউনিয়নে রাশেদুজ্জমান রাসেল। মেয়র মতিউর রহমান মতি আশা প্রকাশ করে বলেন, আগামী ৩১’শে জানুয়ারী জনগণ শুষ্ঠুভাবে ভোট প্রদান এবং আওয়ামী লীগ মনোনিত প্রার্থী নৌকা মার্কায় ভোট দিয়ে নির্বাচিত করে শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করবেন।