মধ্য পৌষে তীব্র শীত জেঁকে বসেছে সমগ্র উত্তরবঙ্গসহ পাবনার বেড়া উপজেলাসহ এর আশেপাশে। গত শনিবার সকাল থেকেই ঘন কুয়াশার সাথে উত্তরের ঠান্ডা বাতাসে বিপর্যস্থ হয়ে পরে জনজীবন। হঠাৎ শীতের মাত্রা বৃদ্ধি পেয়েছে কয়েকগুণ। তীব্র শীতে খেঁটে খাওয়া মানুষের বিপত্তি বেড়েছে। মাঝে মধ্য সূর্য উঠলেও কুয়াশার আড়ালে তা ঢেকে যায়। তীব্র শীত আর ঘন কুয়াশার সাথে ঠান্ডা বাতাস কাবু করে ফেলছে সাধারণ মানুষকে। সবচেয়ে বেশী দুর্ভোগে পরেছে চরাঞ্চলের খেটে খাওয়া সাধারণ মানুষ।
বেড়া উপজেলার সবচেয়ে স্থায়ী পুরাতন কাপড়ের দোকান রয়েছে সিএন্ডবি বাসষ্ট্যান্ড সংলগ্ন চতুর বাজারে। এছাড়াও উপজেলার বিভিন্ন স্থানের রাস্তার পাশে একাধিক শীত কাপড়ের দোকান গড়ে উঠেছে। সেসব দোকানে রয়েছে নিন্ম আয়ের মানুষের ভিড়। সেখানে প্রায় অর্ধশতাধিক দোকানে শীতের শুরুথেকেই প্রচুর শীতের কাপড়ের আনা হয়েছে। কিন্তু শীতের সময়ে শীতের তীব্রতা না থাকায় ব্যবসায়ীরা লোকসান গুণছিল। তবে পৌষের শেষে এসে তীব্র শীত পরায় নিন্মবিত্ত ও মধ্যবিত্তদের উপচে পরা ভীড় হচ্ছে এসব দোকানে। তবে সুযোগ বুঝে দাম অনেক বেশি নেওয়ারও অভিযোগ রয়েছে বিক্রেতাদের বিরুদ্ধে। সিএন্ডবি চতুর বাজার ছাড়াও বেড়া বাজার, নাকালিয়া বাজার, কাশিনাথপুর বাজার, নগরবাড়ি বাজারেও পুরাতন কাপড়ের দোকান রয়েছে। প্রতিটি দোকানেই ভালোই বেচাকেনা হচ্ছে বলে জানা গেছে।