বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার বিআইআরএস প্লাস্টিক কারখানায় অগ্নিকান্ডের ঘটনায় নিহত ৫ শ্রমিকের পরিবারকে নগদ আর্থিক সহায়তা প্রদান করে কারখানার মালিক পক্ষ।
শনিবার বিকেল সাড়ে ৪ টায় নিহত পরিবারগুলোর মধ্যে অর্থ সহায়তা তুলে দেন আদমদীঘি উপজেলা নির্বাহী অফিসার শ্রবণী রায় ও সান্তাহার পৌরসভার মেয়র ও কারখানার মালিক তোফাজ্জল হোসেন ভুট্টু। এ সময় উপস্থিত ছিলেন আদমদীঘি থানার ওসি জালাল উদ্দিন, বগুড়া কলকারখানা অধিদপ্তরের উপপরিদর্শক ইকবাল হোসেন।
উল্লেখ্য, গত ১৪ ডিসেম্বর মঙ্গলবার বিআইআরএস প্লাস্টিক কারখানায় অগ্নিকা- আগুনে পুড়ে যাওয়া ৫ জন হলেন, সান্তাহার পৌর শহরের ঘোড়াঘাট মহল্লার মৃত আফসার উদ্দিনের ছেলে আবদুল খালেক শাহ (৫০), কোমল দোগাছি মহল্লার লুৎফর রহমানের ছেলে শিশু শ্রমিক শিহাব (১৩), সান্তাহার ইউনিয়নের সান্দিড়া গ্রামের নাসির উদ্দিনের ছেলে শাহজাহান আলী (২৮), ছাতনী গ্রামের মৃত আবদুর রহমান তালুকদারের ছেলে বেলাল হোসেন তালুকদার (৫৫) এবং উপজেলার পাহালোয়ান পাড়া গ্রামের হাসান আলীর ছেলে শিশু শ্রমিক ইমন (১৫) এদের পরিবারের মাঝে ৫০ হাজার টাকা করে নগদ অর্থ সহায়তা প্রদান করে কারখানা মালিক ও সান্তাহার পৌরসভার মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু।