পাবনার চাটমোহর উপজেলার ফৈলজানা ইউনিয়নের বড় দুবলাপাড়া গ্রামে আমগাছের ডালের সাথে ঝুলন্ত অবস্থায় থাকা এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।নিহত ব্যক্তি ওই গ্রামের মৃত চাঁদ আলীর ছেলে ফজর আলী (৫২)। শুক্রবার (৩১ ডিসেম্বর) দুপুরে পুলিশ মৃতদেহ উদ্ধার করে। পরিবারের লোকজনের দাবি সে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে।
পুলিশ ও পরিবারের সদস্যরা জানান,৩ সন্তানের জনক ফজর আলী বেশ কিছুদিন যাবত মানসিক ভারসাম্যহীন ছিল। সবার অগোচরে শুক্রবার সকালে সে বাড়ির পিছনের আমগাছের ডালের সাথে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করে।
চাটমোহর থানার ওসি মুহাম্মদ আনোয়ার হোসেন জানান,লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা মর্গে পাঠানো হয়েছে। থানায় একটি ইউডি মামলা হয়েছে।