শনিবার সকালে জাতীয় পার্টির ৩৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে স্থানীয় গার্লস স্কুল মোড়ে, অস্থায়ী কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় উপজেলা জাতীয় পার্টির সহ-সভাপতি তহসিন আলীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় জাপার সদস্য এবং উপজেলা জাপার সভাপতি অধ্যক্ষ মোকছেদুল আলম। উপজেলা ছাত্র সমাজের যুগ্ম আহ্বায়ক সাদ্দাম হোসেন সাফির সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা জাপার সাধারণ সম্পাদক রবিউল ইসলাম খাজা, পৌর জাপার সভাপতি মোফাজ্জল হোসেন, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি জাহাঙ্গীর আলম, উপজেলা শ্রমিক পার্টির যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর হোসেন, উপজেলা যুব সংহতির যুগ্ম আহ্বায়ক আবু হাসনাত বাবলা, ছাত্রনেতা মোশারফ হোসেন প্রমুখ।