বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে জাতীয় পার্টির ৩৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শনিবার সারাদিন ব্যাপী নানা কর্মসুচির মধ্যে দিয়ে পালিত হয়। কর্মসুচির মধ্যে ছিল দলের প্রতিষ্ঠাতা প্রয়াত হুসেইন মুহাম্মদ এরশাদের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা, জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, কেক কাটা, বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বেলা ১১ টায় দলীয় কার্যালয় থেকে একটি বিশাল বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষন করে। বেলা ১২টায় আলোচনা সভা ও কেক কাটা হয়। আলোচনা সভার সভাপতিত্বে করেন আদমদীঘি উপজেলা জাতীয় পাটির সভাপতি এম এন এইচ মিলন। প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় বক্তব্য রাখেন আদমদীঘি উপজেলা জাতীয় পাটির সাধারন সম্পাদক ফেরদৌস রহমান সুমন, জাতীয় পাটির নেতা শাহিন আলম, আবদুল লতিফ, মাসুদ রানা পল্টু, ইসলাম, আপেল, রেজা, ভুট্টু, যুব সমাজের নেতা শিবলী মাহমুদ, ছাত্র সমাজের নেতা বাদল, মজনু, ফরিদ, সাঈদ প্রমুখ।