বগুড়ার সারিয়াকান্দিতে দৈনিক জয়যুগান্তর পত্রিকার ৩য় বর্ষে পদার্পণ উপলক্ষ্যে কেক কর্তন করা হয়েছে। গতকাল সকাল সোয়া ১১টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এই কেক কর্তন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ রেজাউল করিম প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এ কেক কর্তন করেন। সারিয়াকান্দি উপজেলার কর্মরত বিভিন্ন পত্র পত্রিকার সংবাদ কর্মীরা এ সময় উপস্থিত ছিলেন। এ ছাড়াও দৈনিক জয়যুগান্তর পত্রিকার ৩য় বর্ষে পদার্পণ অনুষ্ঠানে ওই কেক কর্তন অনুষ্ঠানে উপস্থিত থাকতে না পেরে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন, সারিয়াকান্দি পৌর মেয়র মতিউর রহমান মতি, উপজেলা মৎস্য অফিসার মোঃ গোলাম মোর্শেদ, কৃষি অফিসার মোঃ আবদুল হালিম, উপজেলা প্রকৌশলী তুহিন সরকার, সমাজসেবা অফিসার নাইম হোসেন ও থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মিজানুর রহমান।