পাবনার ভাঙ্গুড়া পৌরশহরের মন্ডলপ্লাজার দ্বিতীয় তলায় আধুনিক ওমেন্স জিমনেসিয়ামের উদ্বোধন করা হয়েছে। মেয়েদের শারীরিক স্থুলতা কমিয়ে ফিটনেস ভালো রাখতে সাজিয়া বিউটি পার্লারের নতুন সংযোজন ওমেন্স জিমনেসিয়াম। আজ ( ৩১ ডিসেম্বের ) শুক্রবার পৌর মেয়র গোলাম হাসনাইন রাসেল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কেক কেটে এর শুভ উদ্বোধন করেন।
প্রতিষ্ঠানের পরিচালক রুখছানা ইয়াসমিন স্বপ্না জানান, প্রতিদিন সকাল ৯ টা থেকে বেলা ১২ টা এবং দুপুর ৩ ঘটিকা থেকে রাত ৮ ঘটিকা পর্যন্ত জিমনেসিয়াম খোলা থাকবে। ভর্তি ফি মাত্র ১হাজার টাকা ও মসিক ফি ৫শ’ টাকা। এখানে ট্রেড মিল, সিক্সপেক, সাইক্লিং, সিটবেল্ট, সিট আপ ব্রেঞ্চ, ক্রোস ট্রেইনার, টামিম টিমার. পুশ ফুট প্যাডেল, আপ বার, হ্যান্ড গ্রীপ, ওয়েট টাম্বেলসহ ৩১ আইটেমের যন্ত্রাংশ ব্যবহার করে ব্যায়াম করা যাবে। এতে করে স্থুলতা কমিয়ে শরীরিক ফিটনেস ভালো রাখতে সাহায্য করবে।
মো. আবুল হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, জেলা পরিষদ সদস্য আসলাম আলী, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সাইদুল ইসলাম, ভাঙ্গুড়া থানা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি জাকির হোসেন ছবি, যুগ্ন সাধারণ সম্পাদক রমজান আলী, প্রতিষ্ঠানের পরিচালক রুখছানা ইয়াসমিন স্বপ্না,মন্ডলপ্লাজার মালিক আশরাফুল আলম স্বপন, ব্যবসায়ী আতিকুল ইসলাম আতিক প্রমুখ।