দিনাজপুরের ঘোড়াঘাট থানা পুলিশ একজন নারী সদস্যসহ ৫জন অজ্ঞান পার্টির সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে। শুক্রবার সকালে গ্রেফতাকৃতদের দিনাজপুর জেল হাজতে পাঠানো হয়েছে।এ ব্যাপারে ঋষিঘাট গ্রামের সুজিত কুমার শুভ বাদি হয়ে ঘোড়াঘাট থানায় একটি এজাহার দায়ের করে। থানা এজাহার সূত্রে জানা যায়,ঘোড়াঘাট উপজেলার ঋষিঘাট এলাকার সুজিত কুমার শুভর বাড়ীতে গত বুধবার গভীর রাতে অজ্ঞান পার্টির সদস্যরা কৌশলে শোয়ার ঘরের জানালা খুলিয়া ভিতরে প্রবেশ করে। পরে তারা তার মা বাবা ও ভাইবোনদের চেতনা নাশক দ্বারা অজ্ঞান করে ঘরে বোনের বিবাহের জন্য রক্ষিত ৫ভরি স্বর্ণালংকার ও একটি মোবাইল ফোন নিয়া যায়। পরে বিষয়টি খোঁজখবর করাকালে জানা যায়,আসামী জাহিদুলের বাড়ীতে অজ্ঞান পার্টির সদস্যরা লুটকরা স্বর্ন ভাগবাটোয়ারা করছে। এই খবরের ভিত্তিতে লোকজনের সহায়তায় সেখান থেকে তাদের হাতেনাতে আটক করা হয়। এ সময় উত্তেজিত জনতা তাদেরকে মারপিট করলে তারা কিছুটা অসুস্থ হয়ে পরলে ঘোড়াঘাট হাসপাতালে নিয়ে তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। পরে ঘোড়াঘাট থানা পুলিশে খবর দিলে পুলিশ তাদের গ্রেফতার করে থানা হেফাজতে নেয়। গ্রেফতারকৃতরা হলো পীরগঞ্জ উপজেলার চেরাগপুরের দারাজ উদ্দিনের ছেলে জাহাংগীর আলম(৩৫),পলাশবাড়ী উপজেলার মির্জাপুর গ্রামের মৃত কলিমউদ্দিনের ছেলে মোজাম্মেল ফাটুল(৪১),ঘোড়াঘাট উপজেলার ঋষিঘাট গ্রামের সাদেক আলীর ছেলে সাবু মিয়া (৩৮) একই গ্রামের মৃত মীর উদ্দিনের ছেলে তারা মিয়া (৪৮) ও মৃত আবু বক্করের স্ত্রী চামেলী বেগম ( ৩৫)।