বৃহস্পতিবার এস এস সি পরীক্ষার ফলাফল প্রকাশ হয়েছে। যশোরের ঝিকরগাছা উপজেলায় পৌর সদরে অবস্থিত বি এম হাইস্কুল ফলাফলের তালিকায় শীর্ষ অবস্থানে রয়েছে। প্রাপ্ত তথ্যে জামা গেছে, জিপিএ ৫ পাওয়ার তালিকায় ঝিকরগাছা বি এম হাইস্কুলে ৮৪ জন, পাইলট বালিকা বিদ্যালয়ে ৪৪ জন্, সরকারি এম এল হাইস্কুলে ২০ জন, টাওরা আজিজুর রহমান হাইস্কুলে ২০ জন, সম্মিলনী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ১০ জন, পারবাজার হাইস্কুলে ৪ জন, শ্রীরামপুর হাইস্কুলে ৩ জন, রাজাপুর মাধ্যমিক বিদ্যালয়, এফ জে ইউ বি মাধ্যমিক বিদ্যালয় ও রঘুনাথ নগর মাধ্যমিক বিদ্যালয়ে ২ জন করে এবং কাশিপুর মাধ্যমিক বিদ্যালয়ে ১ জন জিপিএ ৫ পেয়েছেন। ঝিকরগাছাবাসীকে আশাহত করেছে সরকারি এম এল হাইস্কুলের ফলাফল নিয়ে। অধিকাংশ অভিভাবকদের অভিযোগ স্কুলটি সরকারি করণ ঘোষণার পরে থেকেই ফলাফলের এই অধঃপতন। অন্যদিকে ঝিকরগাছা বি এম হাইস্কুলের ঈর্ষানীয় ফলাফল অর্জন করায় এদিন উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের খুলনা অঞ্চলের সহকারী পরিচালক মোঃ ইমরান আলী, যশোর জেলা শিক্ষা অফিসার এ কে এম গোলাম আযম, মাধ্যমিক শিক্ষা অফিসার এ এস এম জিল্লুর রশীদ এবং বি এম স্কুলের প্রধান শিক্ষক আবদুস সামাদ সহ ভালো ফলাফল অর্জনকারী শিক্ষার্থীবৃন্দ।