যশোরের কেশবপুরে ইউনিয়ন পরিষদ নির্বাচনের দিন যতোই ঘনিয়ে আসছে ততই সহিংসতা বৃদ্ধি পেয়েছে। মঙ্গলকোট ইউনিয়নের মঙ্গলকোট বাজারে বৃহষ্পতিবার বিকেলে স্বতন্ত্র প্রার্থী আনারস প্রতিকের মনোনয়ার হোসেন কর্মী নিয়ে মঙ্গলকোট নামক স্থানে পৌছালে নৌকা প্রৃতিকের প্রার্থী আবদুল কাদের বিশ^াসের কর্মীরা ককটেল বিষ্ফোরণ ঘটিয়ে ত্রাস সৃষ্টি করে এবং ¯¦তন্ত্র প্রার্থীর ৭ কর্মীকে কুপিয়ে ও পিটিয়ে আহত করে। আহতদের ভিতর ২ জনকে কেশবপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ খরবর পেয়ে ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশি টহল চলছিলো। দু পক্ষের ভিতর উত্তেজনা বিরাজ করছে। ঘটনাস্থল থেকে পুলিশ ৩ টি মোটর সাইকেল উদ্ধার করেছে।
অপরদিকে উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নে নৌকা প্রতিকের কর্মীরা ও বহিরাগত সন্ত্রাসীরা বৃহষ্পতিবার সন্ধ্যার পুর্বে স্বতন্ত্র প্রার্থী রেজাউল ইসলামের বেগমপুর রশিদের মোড় নামক স্থানে মোটর সাইকেল প্রতিকের নির্বাচনি অফিস ভাংচুর করেছে বলে জানান প্রার্থী রেজাউল ইসলাম। মঙ্গলকোট ইউনিয়নে হামলায় আহতরা হলো আনজানুর রহমান,জসিম উদ্দিন মোড়ল, আবুল কাশেম সরদার, আবু তালেব, রফিকুল ইসলাম, শহিদুল ্ইসলাম ও সোহেল হোসেন। আহতদেও ভিতর আনজানুর রহমান ও আবুল কাশেম কে গুরুতর আহতাবস্থায় কেশবপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। কেশবপুর থানার ওসি তদন্ত শিকদার মতিয়ার রহমান জানিয়েছেন ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে, কোন অভিযোগ এখনো পাওয়া যায়নি।