বগুড়ার কাহালুতে নির্মাণাধীন ইটের দেয়াল চাপা পড়ে ১ মহিলা ও চার বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে কাহালু উপজেলার মুরইল ইউনিয়নের শীতলাই গ্রামে এ ঘটনাটি ঘটে। নিহতরা হলো মাঃ সাইফুল ইসলাম বগার স্ত্রী মাহফুজা বেগম (৪৫) ও মোঃ ইদ্রীস আলীর শিশু সাজ্জাদ (৪)। থানা পুলিশ ও স্থানীয়রা জানান, ঐ মহিলা নিজ বাড়ির পাশে খড়ের পালা দিতে নির্মাণাধীন প্রাচীরের গেইটের ছাদে উঠে। এ সময় প্রাচীরের ছাঁদ ধ্বসে পড়ে শিশু সাজ্জাদ ও মাহফুজা প্রাচীরের দেওয়াল চাপা পড়লে ঘটনাস্থলেই তারা মারা যায়।
কাহালু থানার এস আই মোঃ রেজাউল করিম ও মহিউদ্দীন ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরত হাল রিপোর্টে তৈরি করে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে। কাহালু থানার পুলিশ পরিদর্শক মোঃ হারুন অর রশিদ এ তথ্য নিশ্চিত করেছেন। তবে এ ঘটনায় কারো কোন অভিযোগ না থাকায় মৃত দেহ ২ টি তাদের পরিবারের কাছে হস্তান্তর করে পুলিশ।