বগুড়ার সারিয়াকান্দির ৭নং ফুলবাড়ী ইউনিয়ন পরিষদ নির্বাচনে (ইউপি) চেয়ারম্যান হতে চান পল্লী বিদ্যুত সমিতির সাবেক পরিচালক আকতারুজ্জমান বুলবুল। সে ফুলবাড়ী ইউনিয়নের আমতলী গ্রামের মৃত সাখাওয়াত জামানের ছেলে। এজন্য তিনি বৃহস্পতিবার দুপুরে সারিয়াকান্দি উপজেলা নির্বাচন অফিসে মনোনয়নপত্র দাখিল করেছেন। দাখিলের পর নির্বাচন অফিস চত্বরে তিনি সাংবাদিকদের বলেন, আমি ৭ বছর সারিয়াকান্দি উপজেলা পল্লী বিদ্যুত সমিতির পরিচালক ও বগুড়া জেলা পল্লী বিদ্যুত সমিতির ১ বছর সভাপতির দায়িত্ব পালন করেছি। সৎ, নিষ্ঠা ও যোগ্যতার সাথে দায়িত্ব পালন করতে পেরে অভিনন্দিত হয়েছি। ফুলবাড়ী ইউনিয়নের জনগণ সৎ, সহজ-সরল ও নরম প্রকৃতির। আশা করি ভোটাররা আগামী ৩১’শে জানুয়ারী অনুষ্ঠিতব্য ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আমাকে ভোট দিবেন। নির্বাচিত হলে ইউনিয়নবাসীর সম্ভাব্য যে কোনো সমস্যা সমাধানের চেষ্টা করবো। কোন দলের হয়ে নির্বাচিত হলে নেতাকর্মীদের ভীরে প্রকৃতপক্ষে সাধারণ জনগণের সেবা করা যায়না। এজন্য আমি সতন্ত্র প্রার্থী থেকে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়ে সর্বসাধারণের সেবা করতে চাই।