দিনাজপুর শিক্ষাবোর্ডের অধীনে ২০২১ সালে অনুষ্ঠিত এসএসসির পরীক্ষার প্রকাশিত ফলাফলে ১লাখ ৯৩ হাজার ৪১২জন পরীক্ষার্থীর মধ্যে ১লাখ ৮৩ হাজার ৩৬২ জন কৃতকার্য হয়েছে। পাশের হার ৯৪ দশমিক ৮০।
দিনাজপুর শিক্ষাবোর্ডে গত বছরের চেয়ে জিপিএ-৫ এর সংখ্যা ও পাশের হারও বেড়েছে।
এবার দিনাজপুর শিক্ষা বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ১৭ হাজার ৫৭৮জন। এর মধ্যে জিপি-এ প্রাপ্ত ছাত্রের সংখ্যা ৮৬৭২জন এবং ছাত্রীর সংখ্যা ৮৯০৬জন।
এবার শিক্ষাবোর্ডের অধীনে বিজ্ঞান বিভাগে ১৬ হাজার ৮৯০জন, মানবিক বিভাগে ৫৭৯জন এবং বানিজ্যিক বিভাগে ১০৯জন জিপিএ-৫ পেয়েছে।
এবারে পরীক্ষার ফলাফলে জেলা পর্যায়ে পাসের হারে দিনাজপুর এবং জিপিএ-৫ পেয়ে রংপুর জেলা শীর্ষে।
দিনাজপুর শিক্ষাবোর্ডে ৮জেলার মধ্যে জিপিএ-৫ বেশী রংপুর জেলায়। রংপুর জেলায় পাসের হার ৯৪ দশমিক ৭৯। এ জেলায় জিপিএ-৫ পেয়েছে ৪৪০৪জন।
গাইবান্ধা জেলার পাসের হার ৯৪ দশমিক ৫৪। এ জেলায় জিপিএ-৫ পেয়েছে ২৭৯৮জন।
নীলফামারী জেলার পাসের হার ৯৪দশমিক ৯৭। এ জেলায় জিপিএ-৫ পেয়েছে ১৮৭৯জন।
কুড়িগ্রাম জেলার পাসের হার ৯৪দশমিক ২৩। এ জেলায় জিপিএ-৫ পেয়েছে ১৬৪৮জন।
লালমনিরহাট জেলার পাসের হার ৯৫ দশমিক ৮৮। এজেলায় জিপিএ-৫ পেয়েছে ৭১৫জন।
দিনাজপুর জেলার পাসের হার ৯৫ দশমিক ৩৭। জিপিএ-৫ পেয়েছে ৩৮১৮জন।
ঠাকুরগাও জেলার পাসের হার ৯৩ দশমিক ৮৬। এ জেলায় জিপিএ-৫ পেয়েছে ১৬১৯জন।
পঞ্চগড় জেলার পাসের হার ৯৪ দশমিক ৭২। এ জেলায় জিপিএ-৫ পেয়েছে ৬৯৭জন।
গতকাল ৩০ ডিসেম্বর দিনাজপুর শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক তোফাজ্জুর রহমান ফলাফল ঘোষনা করেন। শিক্ষাবোর্ডের অধীন ২৬৭৬টি স্কুলের মধ্যে শতভাগ পাশকৃত স্কুলের সংখ্যা ৪৯৩টি।
উল্লেখ্য, দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে ২০২০ সালে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় পাসের হার ছিল ৮২দশমিক ৭৩। গতবারের চেয়ে এবার ফলাফলে পাসের হারসহ জিপিএ-৫ এর সংখ্যা বেড়েছে। এবার এ বোর্ডে প্রথমবারের মত একজন পাশ করেনি এমন স্কুল নেই।