সরাইলে এবারের মাধ্যমিক পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে ১০৩ জন শিক্ষার্থী। আর পাশের হার ৯৬.৭১ ভাগ। অরূয়াইল বহুমূখী উচ্চবিদ্যালয়ের ২৫ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। এ সংখ্যা সরাইলে সর্বোচ্চ। এরপর অন্নদা সরকারি উচ্চবিদ্যালয়ের ১৮ জন, পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ের ১৫ জন ও শাহবাজপুর বহুমুখী উচ্চবিদ্যালয় থেকে ১২ জন শিক্ষার্থী পেয়েছে জিপিএ-৫। মাধ্যমিক শিক্ষা অফিস সূত্র জানায়, ২০২১ খ্রিষ্টাব্দের মাধ্যমিক পরীক্ষায় সরাইলের ১৮টি মাধ্যমিক স্কুল, ২টি ভকেশনাল স্কুল ও ২টি মাদরাসা থেকে ২ হাজার ৭৫৭ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। উত্তীর্ণ হয়েছে ২ হাজার ৬৫২ জন। অকৃতকার্য হয়েছে ১০৫ জন। ১৮টি মাধ্যমিক বিদ্যালয়ের ২ হাজার ৫৬০ জন শিক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ২ হাজার ৪৭৬ জন। পাসের হার ৭৬.৭১ ভাগ। ২টি ভকেশনাল স্কুলের ৯৯ জনের মধ্যে উত্তীণ হয়েছে ৮২ জন। পাসের হার ৮২.৮৩ ভাগ। ২টি মাদরাসার ৯৮ জনের মধ্যে উত্তীর্ণ হয়েছে ৯৪ জন। পাসের হার ৯৫.৯২ ভাগ।