পাবনার সুজানগর পৌরসভার উদ্যোগে দরিদ্র ও দুঃস্থ শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গত বুধবার সুজানগর এন এ কলেজ মাঠ হতে পৌরসভার ৯টি ওয়ার্ডের প্রায় ৫‘শজন দরিদ্র ও দুঃস্থ শীতবস্ত্র বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ওই শীতবস্ত্র বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন। পৌর মেয়র রেজাউল করিম রেজা'র সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, পৌরসভার সচিব গোলাম নবী, সহকারী প্রকৌশলী মাহমুদুল হাসান, পৌর কাউন্সিলর মোস্তাফিজুর রহমান সাচ্চু ও জাকির হোসেন।