দেশব্যাপি বিজ্ঞান সচেনতা সৃষ্টি এবং শিশু-কিশোর ও তরুণদের মধ্যে প্রযুক্তিগত উদ্ভাবনী মনোনভাব বিকাশের অংশ হিসেবে গত বুধবার পাবনার সুজানগরে ৪৩ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে ওইদিন সকাল ১১টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন পাবনা-২আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির। উপজেলা নির্বাহী কর্মকর্তা রওশন আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন ও পৌর মেয়র রেজাউল করিম রেজা। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান জিয়াউর রহমান কল্লোল। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাজমুল হুদা ও সুজানগর প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আলী মাস্টার। পরে ওই সপ্তাহের সমাপনী উপলক্ষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহে অংশ নেওয়া শিক্ষার্থীদের মাঝে ওই পুরস্কার বিতরণ করেন।