তৃণমুল পর্যায়ে দলকে সুসংগঠিত করতে পাবনার ভাঙ্গুড়া উপজেলার ছয়টি ইউনিয়নে জাতীয়তাবাদী ছাত্রদলের পুর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। গত কয়েকদিনে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক হুমায়ূন আহমেদ মুন ও সদস্য সচিব লিখন সরকার এসকল কমিটির অনুমোদন দেন।
দলীয় সূত্রে জানা গেছে, উপজেলার ভাঙ্গুড়া ইউনিয়নে সেলিম সরকারকে সভাপতি ও কাওছার আলীকে সাধারণ সম্পাদক। অষ্টমনিষা ইউনিয়নে সোহাগ গাজীকে সভাপতি ও ওয়াসিম আকরামকে সাধারণ সম্পাদক। পার-ভাঙ্গুড়া ইউনিয়নে জসিম উদ্দিনকে সভাপতি ও শামীম সরকারকে সাধারণ সম্পাদক। মন্ডতোষ ইউনিয়নে জাহিদুল ইসলামকে সভাপতি ও আপন আহমেদকে সাধারণ সম্পাদক এবং খানমরিচ ইউনিয়নে সোহেল রানাকে সভাপতি ও মেহেদী হাসানকে সাধারণ সম্পাদক করে ইউনিয়ন ছাত্রদলের কমিটি ঘোষণা করা হয়।
উপজেলা ছাত্রদলের আহ্বায়ক হুমায়ুন আহমেদ মুন জানান, তৃনমুল পর্যায়ে দলকে সুসংগঠিত ও শক্তিশালী করতে ইউনিয়ন কমিটিগুলো গঠন করা হয়েছে। আগামীতে আন্দোলণ- সংগ্রামে ছাত্রদল বলিষ্ঠ ভূমিকা রাখবে বলে তিনি মনে করেন।