৫০ পিস ইয়াবাসহ শেরপুর মো. আনন্দ (২০) নামে
এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১৪ এর সদস্যরা। মঙ্গলবার ( ২৮
ডিসেম্বর ) রাতে শহরের খোয়ারপাড় এলাকা থেকে তাকে আটক করা হয়।আটককৃত মো.
আনন্দ শহরের সজবর খিলা এলাকার মো. দুলালের ছেলে। র্যাবের জামালপুর
ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
জানা গেছে, র্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার
স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামানের নেতৃত্বে এবং অতিরিক্ত পুলিশ সুপার
মৃনাল কান্তি সাহার উপস্থিতিতে র্যাবের একটি আভিযানিক দল ২৮ ডিসেম্বর
রাত পৌনে ১০টার দিকে শহরের খোয়ারপাড় শাপলা চত্বর সংলগ্ন শ্রমিক অফিসের
পাঁকা রাস্তার ওপর অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী আনন্দকে আটক করে।
এইসময় তার কাছ থেকে ৫০ পিস ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য
১৫ হাজার টাকা।
র্যাব জানায়, আসামির বিরুদ্ধে শেরপুর সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।