বগুড়ার গাবতলী ৩১জানুয়ারী ২০২২ নেপালতলী ইউনিয়নে অনুষ্ঠিতব্য ইউনিয়ন পরিষদ নির্বাচনে নেপালতলী ইউনিয়নের ৭ নং ওয়ার্ড থেকে বর্তমান ইউপি সদস্য মোঃ মহিদুল ইসলাম টুনু আবারো ইউপি সদস্য পদে ২৯ ডিসেম্বর-২১ বুধবার গাবতলী উপজেলা নির্বাচন অফিসার মোঃ রুহুল আমিনের কাছে মনোনয়ন পত্র দিয়েছেন। জমাশেষে নির্বাচন অফিসের সামনে ভোটারদের নিয়ে ফটো সেশনে অংশনেন। এ সময় আবদুস সোবাহান, ফিরোজ আহম্মেদ, মোবারক আলী, তুহিন মাহমুদ, মোখলেছার রহমান, মিন্টু মিয়া, লিচু সরকার, রনজিত মিয়াসহ বিভিন্ন পর্যায়ের ভোটারবৃন্দ উপস্থিত ছিলেন।