চিরিরবন্দরে সড়ক দূঘটনায় গুরুতর আহত গোপেশ্বর রায় (৫৫) দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় গত সোমবার মৃত্যুবরণ করেছেন। এ সড়ক দুর্ঘটনাটি গত ২৬ ডিসেম্বর রোববার বিকেল ৫ টায় উপজেলার বলাইবাজার নামক স্থানের পার্শ্বে শিয়ালপাড়ার সন্নিকটে ঘটেছে। নিহত গোপেশ্বর রায় শিয়ালপাড়ার পুর্ন্যচন্দ্র রায়ের পুত্র।
প্রত্যক্ষদর্শি ও নিকটাত্মীয় সুত্রে জানা যায়, দিনমজুর গোপেশ্বর রায় বলাইবাজারে কাজ শেষে বাইসাইকেলযোগে পার্শ্ববর্তি শিয়ালপাড়ায় নিজ বাসায় ফেরার সময় বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা লেগে ছিটকে পড়ে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন থাকা অবস্থায় গত ২৭ ডিসেম্বর সোমবার সকালে মৃত্যুবরণ করে। তাঁর মৃত্যুতে এলাকায় ও পরিবারের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
থানার অফিসার ইনচার্জ সুব্রত কুমার সরকার জানান, দূর্ঘটনার কথা শুনেছি, মৃত্যুর খবর থানায় জানানো হয়নি। কোন অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।