মণিরামপুরে চালুয়াহাটি ইউনিয়নে দুই শতাধিক গরীব ও অসহায়দের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বুধবার সকালে কম্বল বিতরণ করেন কেন্দ্রীয় আওয়ামী লীগের ধর্ম বিষয়ক উপ-কমিটির নির্বাহী সদস্য ও সিটি প্লাজার চেয়ারম্যান এস এম ইয়াকুব আলী।
কম্বল বিতরণের সময় চালুয়াহাটি ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক আবুল হাসানের সভাপতিত্বে এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিটি প্লাজার চেয়ারম্যান এস এম ইয়াকুব আলী। এ সময় বক্তব্য রাখেন জেলা পরিষদ সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম মিলন, যুগ্ম আহ্বায়ক আমজেদ আলী খান, সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আবুল হোসেন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, শ্যামকুড় ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি হাজী আহাদুল করিম, রাজগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জসিম উদ্দীন, রাজগঞ্জ ফাঁড়ির এএসআই আজমল হোসেন, ইউপি সদস্য হুসাইন কবির মিঠু, মোজাম্মেল হক, সাবেক ইউপি সদস্য আমজাদ হোসেন, সংরক্ষিত মহিলা সদস্য মাহফুজা বেগম প্রমুখ।
কম্বল বিতরণকালে এস এম ইয়াকুব আলী বলেন, প্রতি বছর শীত এলেই নিজস্ব অর্থায়নে অসহায় শীর্তাতদের সাধ্যমত সহযোগিতা করি। এ বছরও মণিরামপুর ১৭টি ইউনিয়ন ও পৌরসভায় শীর্তাদের মাঝে কম্বল বিতরণ করা হবে।
অপর দিকে মঙ্গলবার রাতে বসুন্ধরা গ্রুপের সহযোগিতায় কালের কণ্ঠ শুভসংঘের উদ্যোগে এবং মণিরামপুর প্রেসক্লাবের আয়োজনে পত্রিকা পরিবেশকদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোতাহার হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দের উপস্থিতিতে পত্রিকা পরিবেশকদের পক্ষে কম্বল গ্রহণ করেন পত্রিকা পরিবেশক সংগঠনের সভাপতি হযরত আলী ও সাধারণ সম্পাদক পরেশ দেবনাথ।