যশোরের অভয়নগর উপজেলার কালের কন্ঠ শুভসংঘ উদ্যোগে দুর্নীতির বিরুদ্ধে শপথ গ্রহন সভা অনুষ্ঠিত হয়েছে। দুর্নীতি করব না, সইব না। যেখানে দুর্নীতি, সেখানে শুভসংঘের প্রতিবাদ। দেশপ্রেম, সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে সোচ্চার, অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং শুভ কাজে সবার পাশে থাকার অঙ্গিকার করে শপথ গ্রহণ করেছে কালের কণ্ঠ শুভসংঘ উপজেলা শাখার সদস্যরা।
কালের কণ্ঠ শুভসংঘ উপজেলা শাখার আয়োজনে বুধবার বেলা ১২ টার সময় নওয়াপাড়া প্রেস ক্লাবের সভাকক্ষে শপথ বাক্য পাঠ করান, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক ও শুভসংঘের উপদেষ্টা সুনীল কুমার দাস। শুভসংঘের সভাপতি সৈয়দ সোহায়িব ইমতিয়াজ ইয়াদের সভাপতিত্বে শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নওয়াপাড়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোজাফ্ফার আহমেদ, ক্রীড়া সম্পাদক এম এম আলাউদ্দিন, শুভসংঘের উপদেষ্টা ও প্রেসক্লাবের যুগ্ন সম্পাদক সৈয়দ জাহিদ মাসুদ তাজ, সহ-সভাপতি জহিরুল ইসলাম, আজগর আলী বিশ্বাস, সাধারণ সম্পাদক তানভীর হাসান, যুগ্ম সম্পাদক সজীব বিশ্বাস, প্রচার ও প্রকাশনা সম্পাদক তরিকুল ইসলাম, কোষাধ্যক্ষ আকিব হোসেন গালিব, সমাজকল্যাণ সম্পাদক সাইফুর রহমান, ক্রীড়া সম্পাদক মুহাম্মাদুল্লাহ, সদস্য বিল্লো মঙ্গল দাস, রাব্বাতুল হক লিপু, বিকাশ রায়, হাসান মাসুদ উৎস ও ইমাম বোখারী।