যশোরের অভয়নগর উপজেলার শীতার্ত মানুষের মাঝে রোটারী ক্লাব অব নওয়াপাড়ার উদ্যোগে কম্বল ও মশারী বিতরন করা হয়েছে।
বুধবার সকালে রোটারী খোরশেদ আলী মোগল কমপ্লেক্স ভবনে শীতার্ত দুস্থ মানুষের মাঝে কম্বল ও মশারী বিতরন করা হয়। বিতরনী সভায় সভাপতিত্ব করেন রোটারী ক্লাব অব নওয়াড়ার প্রেসিডেন্ট আবদুস সালাম বিশ্বাস। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কম্বল ও মশারী বিতরণ করেন, অভয়নগর উপজেলা পরিষদের চেয়ারম্যান পীরজাদা শাহ্ ফরিদ জাহাঙ্গীর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আক্তারুজ্জামান তারু, নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক, রোটারী কøাবের পাষ্ট প্রেসিডেন্ট শাহ্ জালাল হোসেন। এ সময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন, রোটারী ক্লাব অব নওয়াপাড়ার পাষ্ট প্রেসিডেন্ট আঃ আজিজ সরদার, ডাঃ জুলফিকার আহম্মেদ, নূর আলম বাবু, রবিউল ইসলাম, শাহ্ মুকিত জিলানী, মো. শাহিনুর রহমান, আব্দুল্লা আল মামুন, আনিছুর রহমান রাজু, সেলিম হোসেন সহ ক্লাবের কর্মকর্তাবৃন্দ।
রোটারী ইন্টারন্যাশনাল এর ডিস্ট্রিক্ট ৩২৮১ এর অর্ন্তভুক্ত রোটারি ক্লাব অব নওয়াপাড়ার উদ্যোগে উপজেলার শীতার্ত ুদুস্থ বয়স্ক মানুষের মাঝে ৩’শ কম্বল ও ৩’শ মশারী বিতরন করা হয়। এ সময় ক্লাবের বিভিন্ন কার্যক্রম পত্র-পত্রিকায় তুলে ধরার জন্য ডিস্ট্রিক থেকে প্রাপ্ত স্বারক নওয়াপাড়া প্রেসক্লাব ও দৈনিক নওয়াপাড়াকে উৎসর্গ করেন প্রেসিডেন্ট আবদুস সালাম বিশ্বাস। এ সময় নওয়াপাড়া প্রেসকøাবের নব নির্বাচিত কার্যনির্বাহী কমিটির সভাপতি নজরুল ইসলাম মল্লিক, সাধারন সম্পাদক মোজাফ্ফার আহম্মেদ সহ সকল নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানান।