পৌষের শীত দিনাজপুরে জেঁকে বসেছে। বিপাকে পড়েছে ছিন্নমুল ও অসহায় শীতার্ত মানুষগুলো। তাদের সহায়তায় রাতের আঁধারে ছিন্নমুল ও অসহায় মানুষগুলোর শীত নিবারনে দিনাজপুরে জেলা প্রশাসনের পক্ষ থেকে মানবিক সহায়তার অংশ হিসেবে শীতবস্ত্র বিতরন করা হয়েছে।
গত মঙ্গলবার দিবাগত রাতে দিনাজপুর শহরের মালদহপট্টি এলাকায় ৩০০জন ভাসমান, দুস্থ ও ছিন্নমুল মানুষের মাঝে এসব তুলে দেন জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী।
এসময় জেলা প্রশাসক বলেন যেকোন প্রয়োজনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানুষের জন্য সহযোগিতার হত বাড়িয়ে রেখেছেন। এরই অংশ হিসেবে অসহায় মানুষগুলোর জন্য অব্যাহত কর্মসুচির অংশ হিসেবে প্রধানমন্ত্রীর উপহার পৌঁছে দেয়া হল।
এসময় “মানুষের জন্য,জীবন জীবনের জন্য” গানের এই লাইনটি উল্লেখ করে বাস্তব জীবনে এর প্রতিফলন ঘটিয়ে মানুষের যে কোন প্রয়োজনে সাধ্য অনুযায়ী এগিয়ে আসার আহবান জানান জেলা প্রশাসক।
এদিকে কম্বল পেয়ে কয়েকজন আনন্দ ভরা অশ্রু চোখে বলে উঠে আমি দিন আনি দিন খাই। সংসারের সব খরচ মিটিয়ে নতুন একটা শীতের কাঁপড় নেয়া হচ্ছিল না। কিন্তু ডিসি স্যার মোক আইজ একটা কম্বল দিছে। এইটা দিয়া মোর রাতের ঘুমটা ভাল হইবে।
কম্বল বিতরনকালে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ শরিফুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী অফিসার মর্তুজা আল মুঈদ, দিনাজপুর প্রেসক্লাব সভাপতি স্বরূপ বক্সী বাচ্চু প্রমুখ।