গ্রাহকদের অধিকতর সেবা নিশ্চিত করার লক্ষে মণিরামপুরে গ্রামীণফোন সেন্টার উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকাল ১১টার দিকে পৌর শহরের রাজগঞ্জ মোড়ের পার্শ্বে আনুষ্ঠানিকভাবে এ সেবাকেন্দ্র চালু করা হয়। গ্রামীণ ফোনের খুলনা বিজনেস সার্কেল রিটেইল হেড শোয়েব আনসার আলী ফিতা ও কেক কেটে অফিসের উদ্বোধন ঘোষনা করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন যশোর এরিয়া ম্যানেজার কাজী মেসবাহ উদ্দীন, মণিরামপুর টেরিটোরি ম্যানেজার মশিয়ার রহমান, এরিয়া রিটেল চ্যানেল ম্যানেজার ফেরদৌসী হাসিন, উপজেলা ভাইস চেয়ারম্যান ও যুবলীগের আহ্বায়ক উত্তম চক্রবর্তী বাচ্চু, মণিরামপুর গ্রামীণ ফোন সেন্টারের স্বত্বাধিকারী বিল্লাল হোসেন, প্রেসক্লাবের প্রতিষ্ঠতা সদস্য নিছার উদ্দীন খান আযম, সম্পাদক মোতাহার হোসেন, নির্বাহী সদস্য গীতা রানী কুন্ডু, সদস্য আব্দুল্লাহ সোহান, তাজাম্মূল হুসাইন প্রমুখ।
গ্রামীণফোনের খুলনা বিজনেস সার্কেল রিটেইল হেড শোয়েব আনসার জানান, গ্রাহকরা হ্যান্ডসেট, মডেম, সিমের মালিকানা পরিবর্তন, ফ্লেক্সিলোড, বিল পেমেন্ট, ইন্টারন্যাশনাল রোমিং সার্ভিস, প্রি-পেইড ও পোস্ট পেইডের মাইগ্রেশনসহ গ্রামীণফোনের সকল সুযোগ-সুবিধা পাওয়া যাবে।