বগুড়ার গাবতলী ধোরা সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে ২৭ ডিসেম্বর রাতে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মহিষাবান ইউনিয়নের দুটি পাতা মার্কার স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ইঞ্জিনিয়ার মোঃ আবুল কালাম আজাদ। সাবেক ইউপি সদস্য ডাঃ মোঃ হাফিজার রহমানের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, লুৎফর রহমান স্বপন, জাহাঙ্গীর আলম, মশিউর রহমান সুমন, খালেদা বেগম, দুলু, সুমন চন্দ্র, পান্নু মিয়া, ছামছুল হক, জাকারিয়া, তৌফিক ইসলাম, মেজবাউল হক উজ্জল, শাহাদত জামান সাজু, হারুন, রনি, আনিছার, নুরনবী, ফারুক পাইকার প্রমুখ।